শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ড্রোন থেকে কৃষকদের ওপর টিয়ারসেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড্রোন থেকে কৃষকদের ওপর টিয়ারসেল নিক্ষেপ

ভারতের পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু এলাকায় কৃষকদের ‘দিল্লি চলো’ রোডমার্চ কর্মসূচিতে ড্রোনের সাহায্যে টিয়ার সেল ছুড়েছে পুলিশ। কোনো রকম সহিংসতা ছাড়াই কৃষকদের এই রোডমার্চে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। খবর- এনডিটিভি

১৪৪ ধারা উপেক্ষা করে সকাল থেকে ‘দিল্লি চলো’ রোডমার্চ শুরু করেন কৃষকরা। প্রতিটি রাজ্য থেকে এই কর্মসূচিতে আসা কৃষকরা দিল্লির দিকে যাওয়ার জন্য সেখানে সমবেত হন। সিমেন্ট দিয়ে তৈরি স্থাপনার বাধা সরিয়ে দিল্লি যাওয়ার পথে এ সময় অনেক কৃষককে আটক করা হয়েছে। অনেককে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

ঘড়ির কাঁটা যখন দুপুর, দিল্লির দিকে এগুতে থাকেন কৃষকরা। ঠিক এ সময় তাদের লক্ষ্য করে দুই ডজনের মতো কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

এনডিটিভির প্রতিবেদনে দেওয়া ভিডিওতে কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঘটনাস্থল আচ্ছন্ন দেখা গেছে। নিরাপদ আশ্রয়ের জন্য শত শত কৃষক ও সাংবাদিক ছুটোছুটি করতে থাকেন।

ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) নিশ্চয়তা দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, তাদের বিরুদ্ধে এফআইআর বাতিল ও শস্যবিমার দাবিতে হাজার হাজার কৃষক রাস্তায় নেমেছেন। কৃষকদের এই রোডমার্চ ঠেকাতে ইতোমধ্যে রাজধানী দিল্লিকে নিরাপত্তা চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে। দিল্লিতে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

এছাড়া কৃষকরা যাতে ট্রাক্টর, ট্রাক ও ট্রলি নিয়ে সড়কে নামতে না পারে সেজন্য জায়গায় জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। নিষিদ্ধ করা হয়েছে যেকোনো জমায়েত ও সমাবেশ।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সিএপিএফ, ক্রাইম ব্রাঞ্চ ও ব্যাটালিয়নসহ দুই হাজারেরও বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করবে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখবে।

খবরে বলা হয়েছে, চলতি বছরের মে-এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে কৃষকদের নতুন করে আন্দোলন নরেন্দ্র মোদি সরকারকে বেশ চ্যালেঞ্জে ফেলে দেবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম