শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাবার মৃত্যুর তথ্য সঠিক নয়: অমর্ত্য সেনের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাবার মৃত্যুর তথ্য সঠিক নয়: অমর্ত্য সেনের মেয়ে

নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন (৮৯) মারা গেছেন বলে যে তথ্য ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন তাঁর মেয়ে নন্দনা দেব সেন। খবর: টাইমস অব ইন্ডিয়া’র

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে নোবেলজয়ী মার্কিন ইতিহাসবিদ ক্লউডিয়া গোলডিন টুইটের (এক্স) বরাত দিয়ে অমর্ত্য সেনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। পরে মেয়ে নন্দনা তা নাকচ করেছেন বলে জানায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

নন্দনা সেন এক্সে বলেন, ‘আমি অনুরোধ করছি, এসব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত ক্যামব্রিজে তাঁর সঙ্গেই ছিলাম।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম