শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

থাইল্যান্ডে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর বেশ, ৭ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

থাইল্যান্ডে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর বেশ, ৭ বাংলাদেশি গ্রেপ্তার

থাইল্যান্ডে ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাইবাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ ধরা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার এ খবর জানিয়েছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তারা গ্রেপ্তার হন।

খবরে বলা হয়, বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা সবাই পুরুষ। তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধ ভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে গিয়ে কর্তৃপক্ষের চোখ এড়াতে তারা এই কৌশল নিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে বলে অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম