শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে মুনার ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৫৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে মুনার ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল

মিনা সেন্টার অব জ্যাকসন হাইটস এর উদ্যোগে নিউইয়র্কের উডসাইডে ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউইয়র্কের কুইন্স প্যালেসে স্থানীয় সময় রবিবার (২৭ নভেম্বর) বিকেল ৫ টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুনা’র নিউইয়র্ক জোনের সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, মুনা কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মাওলানা তোয়াহা আমিন খান ও ডা. আতাউল ওসমানী।

এছাড়া স্থানীয় ওলামায়ে কিরামরাও অনুষ্ঠানে অংশ নিবেন।

অনুষ্ঠানে সকলকেই মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস এর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম