শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বঙ্গমাতার আদর্শ বাঙালি নারীর জন্য অনুপ্রেরণা: আতিক

বাংলাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গমাতার আদর্শ বাঙালি নারীর জন্য অনুপ্রেরণা: আতিক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে স্মরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বঙ্গমাতার আদর্শ ও দৃষ্টান্ত যুগে যুগে বাঙালি নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। এই মহান নারীর জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গমাতা ছিলেন আমাদের জাতির পিতার আমৃত্যু জীবনসঙ্গী। টুঙ্গীপাড়ার খোকা থেকে জাতির পিতা হয়ে উঠার পেছনে এই মহীয়সী নারী নীরবে কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কবর জেয়ারত এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম