শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অনুমতি ছাড়া রোববার অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে মাউশি

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ২৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অনুমতি ছাড়া রোববার অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে মাউশি

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রোববার শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নামের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির ঢাকা কার্যালয় জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে আজকের মধ্যে তালিকা জমা দিতে বলেছে।

এছাড়া অননুমোদিতভাবে শিক্ষক অনুপস্থিত থাকলে তার তালিকা প্রতিদিন পাঠানোর জন্যও চিঠিতে বলা হয়েছে।

এর আগে, মাউশি দেশব্যাপী মাধ্যমিক স্কুল ও কলেজগুলোর জন্য গত বৃহস্পতিবার শুরু হওয়া দুই সপ্তাহের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম