শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাড়িতে ঢুকে গেল কাভার্ডভ্যান, ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৩১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাড়িতে ঢুকে গেল কাভার্ডভ্যান, ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের ধনবাড়িতে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ধনবাড়ি থানার ওসি এইচ এম জসিম উদ্দিন।

নিহতরা হলেন-উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রাণী দাস (৩৮) ও মেয়ে রাধিকা রাণী দাস (১১)। এই ঘটনায় আহত হয়েছেন গণেশ ।

ওসি জসিম জানান, একটি পণ্যবাহী কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার সড়কের পাশের একটি বাড়িতে উঠে পড়ে। এতে ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যরা চাপা পড়েন। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান এক নারী ও তার মেয়ে। এ সময় নিহতের স্বামীও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম