শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমি ও আমার মা জন্মগতভাবে আওয়ামী লীগ: জাহাঙ্গীর আলম

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমি ও আমার মা জন্মগতভাবে আওয়ামী লীগ: জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, আমি ও আমার মা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক, সেটা তাদের ব্যাপার।
গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র ও মা জায়েদা খাতুনকে সঙ্গে নিয়ে আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেছেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, আমার মাও জন্মগতভাবে আওয়ামী লীগ। আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ সমর্থক। আমরা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।

তিনি আারও বলেন, আমরা জন্ম থেকে আওয়ামী লীগ করেছি। আওয়ামী লীগ সমর্থক হিসেবেই আছি। অন্যরা কে কী বলল, তাতে আমাদের কিছুই আসে যান না।

আওয়ামী লীগ থেকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, এটা আমার বিষয় নয়। এটি দলীর বিষয়। তাই দল যেটা ভালো বুঝবে সেটাই করবে।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন।

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন জায়েদা খাতুনসহ উপস্থিত নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নগরীর সর্বাত্মক উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে আমি সবার সহযোগিতা চাই। সবার কাছে সহযোগিতা নেব। সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে গাজীপুরের উন্নয়নে মিলেমিশে কাজ করবো।

এ সময় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ কয়েক হাজার নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম