শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহনেওয়াজের কথায় গাইলেন অনিরুদ্ধ শুভ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৩৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহনেওয়াজের কথায় গাইলেন অনিরুদ্ধ শুভ

তরুণ গীতিকার শাহনেওয়াজের কথায় গাইলেন অনিরুদ্ধ শুভ। ‘অল্প অল্প করে’ শিরোনামের গানটির সুর এবং সঙ্গীত পরিচালনাও করেছেন অনিরুদ্ধ শুভ। প্রিয় মানুষকে না পাওয়া এক ভালোবসার গল্পের উপর ভিত্তি করে গানটি লেখা হয়েছে বলে জানান গীতিকার শাহনেওয়াজ। গানের গল্প ভাবনায় ছিলেন মীর রিয়াদ।

১১ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্ক এন্টারটেইনমেন্ট চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়। গানের ভিডিওচিত্রে অভিনয় করেছেন এসকে তৃষ্ণা ও সিয়াম মৃধা। নগর ঢাকা ও নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহনেওয়াজ ও অধিত্য রুপু। প্রযোজনা করেছেন মোহাম্মদ জিহান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম