শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে ওই টায়ার গুদামে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বিপুল পরিমাণ কালো ধোয়া দেখা যায় ঘটনাস্থলে।

এদিকে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম