শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে হৃদ্‌রোগে আক্রান্ত ফুটবলার, আইসিইউতে ভর্তি

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে হৃদ্‌রোগে আক্রান্ত ফুটবলার, আইসিইউতে ভর্তি

স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল। মাঠেই অসুস্থ হয়ে পড়া ৩০ বছর বয়সী এই ফুটবলারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) ম্যাচের শেষ মুহূর্তে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষ হয় দে মিগেলের। এ সময় গোলরক্ষকের আঘাত তাঁর বুকে লাগে। কিছুক্ষণ পরই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

এ ঘটনার পর ১০৮ মিনিটে ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি স্থগিত করা হয়। সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখেন অ্যান্ডোরার গোলরক্ষক ওওনো।

টেনেরিফ ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, গুরুতর শারীরিক অবস্থার মধ্যেও দে মিগেল বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তাঁকে সান্তা ক্রুজের হসপিতাল ইউনিভার্সিতারিও দে নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়ার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এদিকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছে স্পেনের ফুটবল ফেডারেশনসহ দেশটির প্রথম বিভাগের কয়েকটি ক্লাব।

২০১৫ সালে লেগানেস ‘বি’ দলের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় দে মিগেলের। এরপর স্পেনের আরও আটটি ক্লাবে খেলেছেন তিনি। গত বছর টেনেরিফে যোগ দেন এই ফরোয়ার্ড।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম