শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মিরপুর এলাকায় একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে মিরপুর এলাকায় একটি ইটভাটার সামনে মিনি পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশের উদ্যোগে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম