শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাসিরনগরে রাস্তা-খাল দখল করে বেড়া, বিপাকে গ্রামবাসী; ইউএনওর কাছে অভিযোগ

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে রাস্তা-খাল দখল করে বেড়া, বিপাকে গ্রামবাসী; ইউএনওর কাছে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের সরকারি খাল দখল করে কাঁটার বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উড়িয়াইন গ্রামের বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, নারী ও বয়স্কদের চলাচলে ভোগান্তি বাড়ছে। বাধাগ্রস্ত হচ্ছে খালের স্বাভাবিক পানিপ্রবাহও।

এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. হুকুম আলী। গত ১ নভেম্বর তিনি নাসিরনগর উপজেলার ৯ নম্বর চাপরতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উড়িয়াইন গ্রামের বাসিন্দাদের পক্ষে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নম্বর ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এর অন্তর্ভুক্ত রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে গ্রামবাসীর চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।

অভিযোগে একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলেরা—মো. ফারুক মিয়া, মো. তাউস মিয়া, মো. সাফকুল মিয়া ও মো. শিরান মিয়ার বিরুদ্ধে রাস্তা ও খালের জায়গায় কাঁটার বেড়া ও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।

এতে জনসাধারণের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করা হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।

ইউপি সদস্য মো. হুকুম আলী আবেদনে রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আবেদনের সঙ্গে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর এবং বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম