শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আটক যুবক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আটক যুবক

গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযানকালে কারখানা থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় একটি স্থানে ইয়াবা তৈরির সরঞ্জাম ও ল্যাবে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান জানান, ইয়াবা তৈরির কারখানার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম