নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
যৌন নির্যাতনের অভিযোগে বাংলাদেশি চিকিৎসক গ্রেফতার
নিউইয়র্কের ফ্লাশিং এলাকায় যৌন নির্যাতনের অভিযোগে ৭২ বছর বয়সী বাংলাদেশি এক শিশু চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে তাকে গ্রেফতার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ এনওয়াইপিডি। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. ফজুল ইউসুফ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তৃতীয় মাত্রার যৌন নির্যাতনের দুটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো অভিযোগ আনা হয়েছে। তথ্য অনুযায়ী, অভিযোগের ঘটনাগুলোর মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরী এবং ২০ বছর বয়সী এক নারী রয়েছেন বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্টসহ মূলধারার মিডিয়ায় এই সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে।
এমন ঘটনায় অন্য কেউ নির্যাতনের শিকার হয়ে থাকলে তাকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে এনওয়াইপিডি। সংস্থাটি অভিযুক্ত চিকিৎসকের একটি ছবিও প্রকাশ করেছে।