শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ হাজার টাকা

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের আলম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ২০০ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ ও ৩০০ মিটার অবৈধ পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি এক অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাখরাবাদ কর্তৃপক্ষ।

প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যেই অসাধু চক্রগুলো আবার নতুন করে সংযোগ স্থাপন করে। ফলে অবৈধ সংযোগ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে। সুহিলপুর এলাকায় এর আগেও একাধিকবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম