শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউরোপের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন রাশিয়ার, সংঘাত চান না পুতিন

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউরোপের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন রাশিয়ার, সংঘাত চান না পুতিন

ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে রাশিয়া পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মস্কো কোনোভাবেই ইউরোপের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চায় না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সতর্ক করে পুতিন বলেছেন, যুদ্ধ শুরু হলে কোনো পক্ষই জয়ী হবে না।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসব মন্তব্য করেন পুতিন। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগকে সমর্থন জানিয়ে তিনি বলেন, রাশিয়া আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

তবে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে কঠোর বার্তা দিয়ে পুতিন বলেন, উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছালে, যেখানে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, তাহলে কোনো পক্ষেরই জয়ী হওয়ার সুযোগ থাকবে না।

পশ্চিমা দেশগুলো ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে—এমন প্রসঙ্গে পুতিন বলেন, ‘আমরা প্রস্তুত, তবে ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না। তবে তাদের মধ্যে কেউ যদি যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তাহলে তারা তা নিতে পারে।’

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের অবস্থান জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সে সময় তিনি বলেছিলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করছি না। তবে ইউরোপ যদি হঠাৎ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং তা শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত।’

বৃহস্পতিবার পুতিন আরও দাবি করেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করার লক্ষ্য অর্জনে পশ্চিমারা ব্যর্থ হয়েছে। ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিণতিতে কোনো পক্ষই লাভবান হবে না। তাই বিষয়টি যেন তারা ভুলে না যায়।

এর আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। রুশ প্রেসিডেন্টের দাবি, ইউরোপীয় নেতারাই ফোনালাপের উদ্যোগ নিয়েছিলেন। তিনি এ আলোচনাকে ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম