নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা আব্দুল কাদির লিপুর পিতা আব্দুল খালিক লালু শনিবার ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ————রাজেউন)। লং আইল্যান্ডের জুইস মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের আব্দুল খালিক লালু পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে জামাইকাতে বসবাস করতেন। শনিবার রাতে মরহুমের জানাজা জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশ নেন। রোববার সকালে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে তাকে সমাহিত করা হবে।
আব্দুল খালিক লালুর মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মমিন মজুমদার, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা ও বিয়ানীবাজার সমিতির সাধারন সম্পাদক রেজাউল আলম অপু পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।