শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
পোস্টাল ব্যালট গননা স্থগিতের আবেদন খারিজ

নির্বাচনের আগেই সুপ্রীম কোর্টে ট্রাম্পের পরাজয়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনের আগেই সুপ্রীম কোর্টে ট্রাম্পের পরাজয়

 

পোস্টাল ব্যালট না গনণার ট্রাম্পের আবেদন খারিজ করে দিল সুপ্রীম কোর্ট। ৩ নভেম্বর বুধবার ভোট কেন্দ্র খোলার ১৬ ঘন্টা আগে নির্বাচন নিয়ে ট্রাম্পের অযাচিত হস্তক্ষেপ ও ষড়যন্ত্র রুখে দেয় আদালত। নির্বাচনের একদিন আগে সোমবার সকালে ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে আসা ২০ হাজারেরও বেশি ভোটারের ব্যালট গণনা সাময়িকভাবে বন্ধ করার অনুরোধ জানিয়েছিল । ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব ভোটারের মধ্যে এমন অনেকে থাকতে পারেন যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন।

অনাগরিকদের ভোটদান সংক্রান্ত ট্রাম্পের দাবিগুলো জোরালো করার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্ট বিচার বিভাগের জরুরি আবেদনটি প্রত্যাখ্যান করে। এর ফলে বিতর্কিত ব্যালট নিয়ে প্রশাসনের তোলা আপত্তি নাকচ হয়ে গেল। যে ব্যালটগুলো হাজার হাজার ভোটারের ওপর প্রভাব ফেলতে পারত এবং নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করতে পারত। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার লড়াইয়ে থাকা রিপাবলিকানদের জন্য ট্রাম্পের এই পরাজয় একটি বড় ধাক্কা। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য এবং ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এর আগে শুক্রবার একটি ফেডারেল আপিল আদালতও একই অনুরোধ প্রত্যাখ্যান করেছিল।

রিপাবলিকান পার্টির জনপ্রিয়তার আকস্মিক অবনতির পর, একজন শীর্ষ ডেটা বিজ্ঞানীর মডেল অনুযায়ী ডেমোক্র্যাটদের সিনেট জয়ের সম্ভাবনা ৯০ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপাবলিক্যান অধ্যুষিত স্টেট হিসেবে খ্যাত কানসাস, নর্থ ক্যারোলিনা ও টেক্সাস ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা এক বড় চমক সৃষ্টি করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম