শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোপালগঞ্জে চার যানবাহনের সংঘর্ষ, বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপালগঞ্জে চার যানবাহনের সংঘর্ষ, বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চার যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় ঘোরানোর সময় প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসে আঘাত করে। পরে দোলা পরিবহনের বাসটি গিয়ে আরেকটি লোকাল বাসের ওপর পড়ে।

এ সময় পাশেই থাকা ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রাজিব দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। বিস্তারিত তথ্য জেনে পরে জানানো হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম