শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

আজ ২ আগস্ট রোববার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর ৪টা ৩০ মিনিট ও ৫টা ৩০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে কুমিল্লার চৌয়ারা বাজার এলাকা এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে ফেনী সদর উপজেলার উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। বিধি অনুযায়ী জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম