শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক তামান্না মৌ’র স্বামীর অকাল মৃত্যু: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক তামান্না মৌ’র স্বামীর অকাল মৃত্যু: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোক

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও টিভি উপস্থাপিকা তামান্না মৌ এর স্বামী মহিউদ্দিন খান (৪৬) আর নেই। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করার পর সোমবার ২৭ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহিউদ্দিন খান একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মীদের কাছে ছিলেন সম্মানিত। আর পারিবারিক জীবনে ছিলেন একজন স্নেহশীল স্বামী ও আপনজনদের নির্ভরতার প্রতীক।মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ২ শিশু সন্তান রেখে তিনি বিদায় নিলেন। তার মরদেহ ব্রংকসের পার্কচেষ্টার জামে মসজিদে রাখা হয়েছে। বাংলাদেশে তাকে সমাহিত করা হবে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন। আগামী ২৯ জুলাই তাকে দেশে পাঠানো হতে পারে।
মহিউদ্দিন খানের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও  টাইম টেলিভিশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

 

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম