শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এবিসিএইচ’র উদ্যোগে ডোনেশনমুক্ত ইফতার পার্টি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবিসিএইচ’র উদ্যোগে ডোনেশনমুক্ত ইফতার পার্টি অনুষ্ঠিত

নিউইয়র্কে ডোনেশনমুক্ত ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। ব্যতিক্রমী আয়োজন। কারও কাছ থেকে চাঁদা বা ডোনেশন নিয়ে নয়। নিজেরা চাঁদা দিয়েও নয়। একবারে পটলাক। বাসাবাড়িতে ঘনিষ্ঠজনদের মধ্যে এ ধরনের অয়োজন হয়ে থাকে। হল ভাড়া করে পটলাকের আদলে ইফতার পার্টি নিউইয়র্কে এই প্রথম। আর এ ধরনের আয়োজনের উদ্যোক্তা ছিল আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এবিসিএইচ)। অনলাইনভিত্তিক এই গ্রুপটি প্রবাসী কাংলাদেশিদের বিভিন্ন ধরনের সহায়তায় এগিয়ে আসে। যার সদস্য সংখ্যা ৭৫ হাজারের উপরে। এর ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম মিঠু।

এবিসিসিএইচ রোববার ১৫ ফেব্রুয়ারি উডসাইডের কুইন্স প্যালেসে ব্যতিক্রমধমীর্ এই ইফতারের আয়োজন করে। এতে অংশগ্রহনকারি কেউ জিলাপী, বেগুনী, ছোলা, পিঁয়াজু, চা, বিরিয়ানী কিংবা মুড় নিয়ে এসেছিলেন। অনেক মহিলাই বাসা থেকে ইফতারি আইটেম তৈরি করে আনেন। অনেকে পানি কিনে দিয়েছেন। কিউবা চা এনে দিয়েছেন। অনুষ্ঠানের সভাপতি ও ঘোষক তরিকুল ইসলাম মিঠু বারবার বলছিলেন, এখানে আমার এক ডলারও খরচ হয়নি। এবিসিএইচ এর সদস্যরা প্রত্যেকটি আইটেম নিজের উদ্যোগে নিয়ে এসেছেন। পটলাক যারা নিয়ে এসেছেন, তিনি সবাইকে পরিচয় করিয়ে দেন। বক্তারা এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। কোন ব্যবসায়ী বা ডোনারের বার্ডেন না বাড়িয়ে এ ধরনের উদ্যোগ উল্লেখ করার মতো।

 

ইফতার মাহফিলে কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাত পরিচলনা করেন কমিউনিটির পরিচিত মুখ এটর্নি মঈন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি একটিভিস্ট লায়ন রকি আলিয়ান, আহসান হাবিব, আবুল কাশেম, মশিউর রহমান মজুমদার, জয় চৌধুরী, মজিবুর রহমান, শাহ মাহবুব, আব্দুর রশীদ বাবু, সাইফুল ইসলাম, কামরুজ্জামান বাবু ও তমাল হোসেন সহ অনেকে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম