শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে

জামাইকাবাসীর প্রাণের সংগঠন ‘জামাইকা বাংলাদেশ এসোসিয়েশন’(জেবিএ)। গত ২ বছর ধরে সংগঠনটি কমিউনিটির উন্নয়ন ও প্রবাসীদেও সহযোগিতায় নিরলসভাবে কাজ কেও যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সৌহার্দ ও ভাতৃত্বের বন্ধন আরও জোরদার করার লক্ষ্যে গত ১৩ মার্চ শুক্রবার আয়োজন করেছিল ইফতার ও দোয়া মাহফিল। কুইন্সের আগ্রা পার্টি হলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ নেওয়াজ। সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা আহসান হাবিব ও সাধারন সম্পাদক রাব্বি সৈয়দ। অনুষ্ঠানকে সফল করতে আহবায়ক কমিটিতে ছিলেন ডিউক খান—কনভেনর,রিফাত জামাল—মেম্বার সেক্রেটারি, আনজাম সিদ্দিকী ও আতিকুর রহমান— প্রধান সমন্বয়ক।
স্বাগত বক্তব রাখেন আহসান হাবিব। রাব্বি সৈয়দ সংগঠনের কর্ম পরিকল্পনা তুলে ধরেন।

 

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, রানো নেওয়াজ, নাসির খান পল, ফকরুল আলম, ফকরুল ইসলাম দেলোয়ার,আশিকুর রহমান, তপন চৌধুরী,মনোয়ার পাঠান, শাহ শহিদুল হক, আবু জুবায়ের দারা, ইঞ্জিনিয়ার সাদেকুর রহমান, হাসান জিলানী, এনায়েত মুন্সী, জে মোল্লা সানী, এএফএম জামান, নওশাদ হোসেন ও অনিক রাজ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম