শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনকে কেন্দ্র করে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে প্রথম অধিবেশনের কার্যপ্রণালি, সভাপতি নির্বাচন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। এই প্রস্তাবের বিষয়ে জামায়াতে ইসলামী চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও আজ বিরোধী দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে প্রথম অধিবেশনের কার্যক্রম ও দলীয় কৌশল নিয়ে খোলামেলা আলোচনা করছেন সংসদ নেতা। এ বিষয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হতে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম