শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ

কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত গোল্ডেন এজ হোম কেয়ার ও শাহ নেওয়াজ গ্রুপ। গোল্ডেন এজ গ্রুপ আয়োজিত ইফতার মাহফিলে তার প্রমান দিল বাংলাদেশি কমিউনিটির মানুষ। প্রতিবছরের ন্যায় এবারও শাহ নেওয়াজ গ্রুপ কমিউনিটির মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছিল। গত ৫ মার্চ বৃহস্পতিবার উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও লায়ন্স ডিস্ট্রিক্ট২ আর—২০ এর সেকেন্ড ভাইস গর্ভনর শাহ নেওয়াজ ও আজকালের ব্যবস্থাপনা সম্পাদক আমেনা নেওয়াজ। ইফতার পার্টিতে পুরো হল রুম ণোকে লোকনস্য চিল। শতাধিক রোজাদার মুসলমানকে সিট না পেয়ে দাঁড়িয়ে ইফতার করতে দেখা যায়। সবার বসার যায়গা সংকুলান না হওয়ায় শাহ নেওয়াজ দুঃখ প্রকাশ করেছেন।
মাওলানা শহীদুল্লাহর সঞ্চলনায় অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেছেন ইমাম কাজী কাইয়ুম এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। ইফতারের আগে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি কামনায় মোনাজাত পরিচালনা করেছেন মির্জা আবু জাফর বেগ।

অতিথিদের উদ্দেশ্যে শাহ নেওয়াজ বলেন, পবিত্র রমজান মাস আমাদের জন্যে আত্মশুদ্ধির বড় নেয়ামত বয়ে এনেছে। বাংলাদেশি কমিউনিটির সকলকে ধন্যবাদ জানাতে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা এবং কমিউনিটির সুধীজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা এই আয়োজন করে আসছি। আপনাদের সহযোগিতায় আমাদের গ্রুপের কর্মকান্ড আরো এগিয়ে যাবে। এই বিশ্বাস আমাদের রয়েছে।

 

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস,স্টেট সিনেটর জন ল্যু, কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার, এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার,বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, বাংলা ট্রাভেলস এর বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক,স্টেট এসেম্বলিম্যান পদপ্রার্থী শামসুল হক, জে মোল্লা সানী, কমিউনিটি একটিভিস্ট ময়নুজ্জামান চৌধুরী, শাহ জে চৌধুরী, আহসান হাবিব,তরিকুল ইসলাম মিঠু, আব্দুর রশীদ বাবু, ইঞ্জিনিয়ার খালেক, শাহ শহিদুল হক, কামরুজ্জামান কামরুল ও বেলাল আহমেদ।ইনকিলাব সম্পাদক জাহিদ আলম, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক, জাগো প্রহরীর মো: আবুল কাশেম, ইউএসএ অনলাইনের সাখাওয়াত সেলিম, এনটিবির ফরিদ আলম, জেবিবিএর গিয়াস আহমেদ, রিয়েলটর লায়ন নুরুল আজিম, লায়ন আবু জুবায়ের দারা, ময়নুজ্জামান কৌধুরী, জেবিবিএর হারুন ভুইয়া, সাবেক লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাদাদি সি এবং আমাদো সি,নিউইয়র্কের উর্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, লায়ন রকি আলীয়ান, লায়ন এফইএমডি রকি, নাসির আলী খান পল, লায়ন গোলাম এস হায়দার মুকুট, লায়ন অনিক রাজ, আবু বকর সিদ্দিক,লায়ন শাহ শহিদুল হক, লায়ন বেলাল আহমেদ, জামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার, শাকিল মিয়া, লায়ন রুহুল আমিন, কাজী আজম, বাংলাদেশ সোসাইটির হাসান জিলানী, লায়ন জাহাঙ্গীর আলম জয়, লায়ন কামরুল হাসান, ফাহাদ সোলায়মান,, শাহ জে চৌধুরী, নাবিল ইসলাম, টিবিএন২৪ এর এএফএম জামান,আহসান হাবিব, জ্যাকব মিল্টন, লায়ন বদরুদ্দোজা সাগর, লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন মাসুদ রানা তপন, লায়ন এএসএম উদ্দিন পিন্টু, লায়ন কামরুল মজুমদার, লায়ন শাহিন ভূইয়া, জালালাবাদ এসাসিয়েশানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বাংলাদেশ সোসাইটির রিজু মোহাম্মদ ও বিএনপি নেতা এবাদ চৌধূরী ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম