শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়ার্ক ইনকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বার্ষিক কোরআন— ক্বেরাত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। গত ৩রা মার্চ স্থানীয় গোল্ডেন প্যালেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। কাজী রবিউজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শেখ অলি আহাদ।

দূর্যোগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে ইফতার মাহফিলে মাদ্রাসার ছাএ—ছাএী, শিক্ষক, বিভিন্ন সংগঠনের সংগঠক সহ বিপুল সংখ্যক নারী—পুরুষ অংশগ্রহণ করেন। শুরুতে ইসলামী সংঙ্গীত ও গজল পরিবেশন করেন, শহিদুল ইসলাম, এম এ নাসির, রায়হান পারভেজ ও কবি জালাল উদ্দিন রুমি। এরপর কোরআনের আয়াত থেকে ক্বেরাত পরিবেশ করেন প্রতিযোগিরা। কেরাত প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন মেয়েদের গ্রুপে প্রথম আসফিয়া আয়েশা, দ্বিতীয় অর্শি রেজিয়া, তৃতীয় সামিয়া হাকিম। বালকদের ৬—৯ গ্রুপে প্রথম তাহমিদ হাসান রেজা, দ্বিতীয় তালহা মোহাম্মদ সাদেক, তৃতীয় মোহাম্মদ আয়ান। বালকদের ১০—১৪ গ্রুপের প্রথম আরিব মোহাম্মদ চৌধুরী, দ্বিতীয় আব্দুর রহমান সালেহ, তৃতীয় ওমর ভূঁইয়া।

বিচারকের দায়িত্ব পালন করেন যথাক্রমে মাওলানা ওবায়দুল হক, ইমাম মাওলানা আব্দুল হাদি জালালী, ইমাম ও খতিব ও হাফেজ জুবায়ের আহমদ রাজু, শিক্ষক। ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক, ইমাম ও খতিব, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস।

 

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়ার্ক ইনকের সভাপতি শামীম আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বৈরী আবহাওয়ায় আপনাদের স্বতঃস্ফুত উপস্থিতি অনুষ্ঠানকে সফল করেছে, উপস্থিত সকল প্রতিযোগী কিশোর কিশোরী, অতিথি, সহযোগী স্পন্সরদাতা সহ সকল অংশগ্রহণকারীকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরন পর্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কামাল উদ্দিন, খবির উদ্দিন ভূঁইয়া, সামাদ মিয়া জাকারিয়া, সাবেক সভাপতি মাহবুব আলম,ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের সহ—সভাপতি লোকমান হোসেন লুকু, ভারপ্রাপ্ত সম্পাদক রোকন হাকিম, বাংলাদেশ সোসাইটি ইনকের সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি, সিপিএ জাকির হোসেন চৌধুরী, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্ এর ভাড়প্রাপ্ত সভাপতি হাসান আলী। সিলেট জেলা সমিতি ইউ.এস.এ ইনক্ এর আহ্বায়ক কফিল আহমদ চৌধুরী, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক—এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিলন, ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের মঈনুদ্দিন নটু।বীরমুক্তিযোদ্ধা সকল এম এ নাসির, জাহানগীর আলম,সরকার আব্দুল মজিদ, আব্দুল রউফ ও তোফায়েল আহমেদ চৌধুরী।

 

অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক করতে আয়োজক কমিটিতে ছিলেন আহবায়ক মহিবুল হক, কাজী রবিউজজামান, মোহাম্মদ ফখরুল ইসলাম, গুলজার হোসেন। প্রধান সমন্বয়কারী নাজমুল ইসলাম রাসেল। সমন্বয়কারী মোস্তাকুর রহমান লিটন, হুমায়ন কবীর সোহেল,আশফাকুল হক চৌধুরী, সদস্য সচিব কাজীরুল ইসলাম শিপন, শেখ শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, রায়হান পারভেজ।সার্বিক সহযোগিতায় বিল্লাল ইসলাম, বিজয় সাহা, শফিকুর রহমান, ফখরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম আজাদ, চৌধুরী মোহাম্মদ মুমিত তানিম, সুরাইয়া আলম লাকি,মিথান আর দেব, দিপঙ্কর দেব, সুরজিত কিশোর দাস চৌধুরী প্রমুখ।

 

কমিউনিটির গনমাণ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন অধ্যক্ষ সানা উল্লাহ, কবি আবু তাহের চৌধুরী, কবি সুধাংশু কুমার মন্ডল, কবি জালাল উদ্দিন রুমি, জামাল হোসেন— সাবেক উপজেলা চেয়ারম্যান, নাসির উদ্দিন চিনু —সাবেক চেয়ারম্যান, রেজাউল করিম, মুক্তার আহমেদ ও তৌহিদ আহমেদ।

 

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম