শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার জামাইকার নবান্ন রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এ মিলাদ ও ইফতারে এলামনাই এর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মীর ফরিদ উদ্দীন আহমেদ। সঞ্চালনায় ছিলেন প্রভাত বোস।

অনুষ্ঠানে আরোচনায় অংশ নেন ড. গোলাম সামদানী তরফদার, জিয়াউল ফারুক, জাহিদ হোসেন, এম এ রশীদ, মানিক চৌধুরী, তপতী রায়, অলোক পাল,আহম কামাল, এম এ মামুন, আসাদুজ্জামান কিরন, সেকেন্দার আলী, আনিসুল হক সোহেল, জিয়াউল হক জিয়া, আব্দুর রউফ মোল্লা, তিতাস পাল, ফাতেমা মামুন, দীপু ও এস এম রানা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের ছাত্র সরোয়ার হোসেন ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম