শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাছ কেনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

সারাদেশ ডেস্ক   |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাছ কেনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ কেনাকে কেন্দ্র করে ৩ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পুখুরিয়া বাজারের এ ঘটনা ঘটে।

আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্ব আহত সুলতান মাতুব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সকালে মীরাকান্দা গ্রামের ফারুক মীর মাছ কিনতে পুকুরিয়া বাজারে যান। বাজারের এক জেলের মাছ পছন্দ হলে ফারুক তার দাম করেন। তখন সেখানে দাঁড়িয়ে থাকা পুকুরিয়া গ্রামের করিম মাতুব্বর তখন জানতে চান, তুই (ফারুক) মাছের দাম করলি কেন? এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে সুলতান মাতুব্বর চড় মারেন ফারুক মীরকে। তখন বাজারে মাংশ বিক্রি করা নাজিরপুর গ্রামের কয়েকজন কসাই ফারুক মীরের পক্ষ নিয়ে করিম মাতুব্বরের ছেলে সুলতান মাতুব্বরকে বেধড়ক মারধর করে। মারমারির খবর পেয়ে পুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং নাজিরপুর ও মীরাকান্দা গ্রামের বাসিন্দারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন তিন গ্রামের বাসিন্দারা। এতে ২০ জন আহত হন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ সন্ধ্যার আগ পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম