রাজনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় বাসা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে সন্ধ্যা ৭টায় তাঁকে নেওয়া হবে।