শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সানিসাইড মুসলিম সেন্টারের ফান্ড রেইজিং ডিনার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৩০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সানিসাইড মুসলিম সেন্টারের ফান্ড রেইজিং ডিনার

শুক্রবার ২০ জানুয়ারী ২০২৩ উডসাইডের গুলশাল টেরেস এ অনুষ্ঠিত হলো সানিসাইড মুসলিম সেন্টারের ফান্ড রেইজিং ডিনার। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাফোক ইসলামিক সেন্টার এর ইমাম শায়খ আব্দুল্লাহ ইজাত বায়োমী ও বিশিষ্ট ক্বারী দারুল ইসলাহ হিফজ একাডেমীর ইমাম ও ডিরেক্টর শায়খ ওয়ালীদ। মদিনা ইউনিভাসির্টির সদ্য গ্র্যাজুয়েট ইউসুফ চৌধুরীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জনাব আবু সালেহ শোয়াইব এর সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ ও নাকিব হামিদ। সানিসাইড মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট পারভেজুর রহমান মসজিদের চিত্র উপস্থাপন করে সকলকে মসজিদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

শায়খ ওয়ালিদ এবং সুললিল কন্ঠে কুরআন সকলের মর্ম স্পর্শ করে। শায়খ আব্দুল্লাহ ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠান গুরুত্ব উল্লেখ করে উপস্থিত সকলকে মসজিদে দান করতে উদ্ধুদ্ধ করেন।
পুরো অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন মসজিদের সেক্রেটারী নাসির হায়দার। ফান্ডরেইজিং কমিটির আহবায়ক আব্দুল হামিদ সোহেল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। ডিনার পর্ব শেষে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম