শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৩০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকার ইকরা পার্টি হলে রোববার (৯ মার্চ) এই মাহফিলের আয়োজন করা হয়। ধমীর্য় ভাব—গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে সংগঠনের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের মাহি রহমান। এরপর বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস। খবর ইউএনএ’র।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপদেষ্টা খন্দকার আশেক শামীম, উপদেষ্টা ও সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, উপদেষ্টা সোলায়মান খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক, আকতারুজ্জামান হ্যা

পি ও আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সহ কবীর বোখারী, তৌফিকুর রহমান, আরীফ বিন আনোয়ার, কাজী খালিদ মিঠু, আব্দুর রব, শামীম মিয়া, সামিনা খন্দকার, সানোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথি ও টাঙ্গাইলবাসীদের স্বাগত জানান, সংগঠনের সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ শিকদার সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম