শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রঙ্কসে বাকা’র ইফতার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রঙ্কসে বাকা’র ইফতার

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও সহ সাধারণ সম্পাদক এমডি আলাউদ্দিনের যৌথ সঞ্চালনায় ৮ মার্চ অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কসের পিএস ১০৬ এর হলরুমে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ক্বেরাত প্রতিযোগিতায় বি গ্রুপ থেকে প্রথম স্থান অধিকারী আব্দুর রহমান সালেহ। প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কারণে উনি উপস্থিত না হতে পারায় মেয়রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেয়র অফিসের মুসলিম সিনিয়র এডভাইজার মোহাম্মদ আমীন, চিফ অফ স্টাফ মীর বাশার, মুসলিম লিয়াজো অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. স্যার আবু জাফর মাহমুদ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও আয়োজন কমিটির আহবায়ক আহবাব চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এ্যালেগ্রা সিডিপ্যাপ হোম কেয়ারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ আরও বক্তব্য রাখেন শেখ আল মামুন, মাসুদ রহমান, মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া, জাকির চৌধুরী সিপিএ, সামাদ মিয়া জাকের, তরিকুল ইসলাম মিঠু, মাওলানা আজির উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি কবি মাকসুদা আহমেদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, স্কুল ও সমাজ সেবা সম্পাদক সালমা সুমি। সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু,সহ সভাপতি ফয়সল আহমেদ, সহ সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন,অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, প্রচার ও গণ সংযোগ সম্পাদক লিয়াকত আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, কার্যকরী সদস্য কবি রেহানুজ্জামান রেহান, জে মোল্লা সানী এবং চৌধুরী মোমিত তানিম।

কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, মাহবুবুল আলম, ফরিদা ইয়াসমিন, রিয়াজ কামরান,মখন মিয়া,সেবুল খান মাহবুব,জামিল আনসারী, হাসান আলী, কাজী হাসান,শাহ সেলিম,কবি মাসুম আহমেদ, আনোয়ার জাহিদ, সুলতান মাহমুদ ,বাকী খন্দোকার, মকন মিয়া,মুতাসিম বিল্লাল তুষার, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক শাখাওয়াত হোসেন সেলিম, মিজানুর রহমান, জোহায়েব চৌধুরী, আজম চৌধুরী, আনোয়ার জাহিদ, রোকন আহমেদ, রাশেদুল হক প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী সবার মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেয়া হয়। ইফতারের পূর্বে বায়তুল আমান মসজিদের পেশ ইমাম মাওলানা আজির উদ্দিন বিশেষ দোয়া পরিচালনা করেন।

 

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম