শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপি আবারও ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি আবারও ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের

ষড়যন্ত্রের মাধ্যমে চোরাগলি পথে ক্ষমতায় যেতে বিএনপি দেশে আবারও ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও ভোটে জেতার আশ্বাস না পেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অশুভ খেলায় মেতে উঠেছে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের চেয়ে বেশি সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকবে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, ডাক্তার দীপু মনি ও আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম