শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা লাভ করে’

বাংলাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা লাভ করে’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। জাতির পিতার ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধুর নেতৃত্ব, অবদান ও ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে মেয়র আতিক এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় স্মরণ করতে আজকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবন্ধুর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ডিএনসিসির উদ্যোগে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

ডিএনসিসি মেয়র বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পেতে আমাদের সিরিয়াল লাগে। অথচ আজ বিশেষজ্ঞ চিকিৎসকরাই রোগীদের কাছে চিকিৎসা দিতে চলে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সারাদিন চিকিৎসা সেবা প্রদান করবে। এটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কল্যাণপুর বস্তির স্বল্প আয়ের মানুষের জন্য উপহার।

এ সময় ডিএনসিসি মেয়র বস্তিবাসীর জন্য ২০ হাজার সাবান এবং ২০ হাজার মাস্ক সরবারাহের ঘোষণা দেন। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ডিএনসিসি থেকে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাচিপ এর নেতৃবৃন্দ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। স্বল্প আয়ের মানুষকে চিকিৎসা সেবা দিতেই এই পদক্ষেপ।

স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী ও ডিএনসিসির ১১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানসহ আরও অনেকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম