শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘বাংলাদেশ কমপ্লেক্স’ প্রতিষ্ঠার ঘোষণা নোয়াখালি সমিতির

আফরোজা ইসলাম   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বাংলাদেশ কমপ্লেক্স’ প্রতিষ্ঠার ঘোষণা নোয়াখালি সমিতির

লাখো কবরের বাংলাদেশ সেমিট্রি’র পর এবার বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দিল বৃহত্তর নোয়াখালি সমিতি। ইতোমধ্যেই তারা আপস্টেট নিউইয়র্কের মিডলটাউনে বাংলাদেশ সেমিট্রির নামে লক্ষাধিক কবরের জন্য ( মুসলিম গোরস্থান) ২৬ একর যায়গা কিনেছে। গত ১৬ ডিসেম্বর সম্পূর্ন ক্যাশে এই কেনার প্রক্রিয়াটি নোয়াখালি সমিতি সম্পন্ন করে। এই প্রোজেক্টের প্রানপুরুষ ও সদস্য সচিব জাহিদ মিন্টু । তাকে সহায়তা করেন বৃহত্তর নোয়াখালি সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক,উপদেষ্টা শাহ আলম, বেলাল হোসাইন, ট্রাস্টি বোর্ড সদস্য খোকন মোশাররফ ও তাজু মিয়া। গত শনিবার ৪ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেমিট্রির সর্বশেষ অগ্রগতি বর্ণনা দিতে গিয়ে জাহেদ মিন্টু বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দেন। এতে কমিউনিটি সেন্টার, মসজিদ, লাইব্রেরী, ক্রিড়া ও বিনোদনের ব্যবস্থা থাকবে। কমিউনিটির জন্য সহজগম্য এমন একটি স্থানে তা করার চিন্তা রয়েছে। এটি হবে বৃহত্তর নোয়াখালি সমিতির ৫ম প্রোজেক্ট। এছাড়া সিটিতে একটি ফিউনারেল হোম প্রতিষ্টার চেষ্টা চলছে।

 


জ্যাকসন হাইটসের মুনলাইট রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালি সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, ,উপদেষ্টা শাহ আলম, বেলাল হোসাইন, সাংবাদিক মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ড সদস্য খোকন মোশাররফ, তাজু মিয়া, শাহজাহান কবির, রফিকুল ভূঁইয়া, আবুল কালাম,মফিজুর রহমান, সালেহ আহমেদ চৌধুরী,গোলাম কিবরিয়া মিরন,আবুল মনসুর,রামেশ নাথ,জামাল উদ্দীন ও আবুল বাশার।

বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ ভবন কেনার উদ্যোগ নিচ্ছে। তাদের ভবন গড়ার সাথে আপনাদের কমপ্লেক্সের কোন সম্পর্ক আছে কিনা জানতে চাইলে জাহেদ মিন্টু বলেন, কমপ্লেক্স হবে নোয়াখালি সমিতির নামে। সোসাইটির সাথে কোন সম্পর্ক নেই। তবে বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ ভবন তৈরি বা কেনার উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। ‘আপনিতো সোসাইটতে গত নির্বাচনে সাধারন সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। আবার করবেন কিনা জানতে চাইলে’ জাহেদ মিন্টু বলেন, নির্বাচনের মাঠে একবার নেমেছি। আগামীতে প্রার্থী হব কিনা সময় বলে দেবে। আজকে এটি সম্পূর্নভাবে নোয়াখালি সমিতির সংবাদ সম্মেলন। তাই সোসাইটি নিয়ে কোন কথা বলতে চাচ্ছি না। সোসাইটি আপনাদের কাছ থেকে কোন কবর কিনেছে কিনা জানতে চাইলে মিন্টু বলেন, বাংলাদেশ সোসাইটি ৩৬০টি কবর কিনেছে।

জাহিদ মিন্টু বলেন, এখনও ৩ হাজার কবর বিক্রির তালিকায় আছে। কোন সংগঠন কিনতে চাইলে প্রতিটির দাম পড়বে ৭ শত ডলার। আর এককভাবে কেউ কিনলে দাম পড়বে ৮ শত ডলার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম