শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রে সড়কে প্রাণ গেল বাংলাদেশি বাবা-ছেলের

প্রবাস ডেস্ক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে সড়কে প্রাণ গেল বাংলাদেশি বাবা-ছেলের

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দেশটির হামট্রামিক শহরে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জের ছাতকের বুরাইরা গ্রামের নুর মিয়া ও তাঁর ছেলে এম মাহিদুল ইসলাম সুজন। তথ্যটি জানিয়েছেন মাহিদুলের মামাতো ভাই নাভেদ আহমদ।

নাভেদ বলেন, মাহিদুল বিবাহ সূত্রে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছিলেন। মাস দুয়েক আগে বাবাসহ পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে মাহিদুল তাঁর বাবাকে নিয়ে প্রাইভেটকারে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম