শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে উদযাপিত হলো শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে উদযাপিত হলো শারদীয় দুর্গাপূজা

বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে  উদযাপিত হলো শারদীয় দুর্গাপূজা। নিউইয়র্কের সনাতনী হিন্দু সম্প্রদায়ের উৎসাহ উদ্দীপনায় টাইমস স্কয়ার ভিন্ন রুপ নিয়েছিল। এই শারদীয় উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ঘরে যেমন আনন্দ উৎসব, তেমনই পূজা মন্ডপগুলোতে নানা ধর্ম—বর্ণের মানুষের সমাগম ঘটে। যেমন ছিল পূজার্চনা, আরতী, তেমনই ছিল দিনভর প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

টাইমস স্কয়ারে দুর্গাপূজা, নবরাত্রি/দুসেরা ২০২৪ উদযাপিত হয় ৫ ও ৬ অক্টোবর শনি ও রবিবার। শনিবার টাইমস স্কয়ােও এ পূজা উদ্বোধন করা হয়। দুইদিনই মন্ডপ খোলা ছিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। পূজার স্থান টাইমস স্কয়ারের ৪৫ ও ৪৬ স্ট্রিটের মাঝে ব্রডওয়ের ওপর। এই দুর্গোৎসবে দশ বিশিষ্ট প্রবাসী বাঙালিকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন ড. কালী প্রসাদ চৌধুরী, সুশীল সাহা, স্বপন চ্যাটার্জি, রথীন্দ্রনাথ রায়, রতন তালুকদার, কুমার বিশ্বজিত, ড. দেবাশীষ মৃধা, প্রবীর রয়, তাজুল ইমাম ও মনোরঞ্জন চক্রবতীর্ (মরণোত্তর)।এ অনুষ্ঠানের আয়োজক সংগঠন ছিল বেঙ্গলী ক্লাব ইউএসএ ও হিন্দু কমিউনিটি অব নিউইয়র্ক। এ পূজা ছিল পাওয়ার্ড বাই এটিভি। আর মিডিয়িা পার্টনার হিসেবে ছিল সাদা কালো ও বাংলাদেশ প্রতিদিন। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিতাংশু গুহ। পূজার প্রধান স্পন্সর আকাশ রহমান ও এশা রহমান বলেন, আগামীতে এই পূজায় আমরা সবসময় পাশে থাকবো। পূজায় আরও বক্তব্য রাখেন রতন তালুকদার ও দীনেশ মজুমদার। সঞ্চালনায় ছিলেন শারমিনা সিরাজ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম