শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কানাডায় মুক্তি পেল বাংলাদেশি সিনেমা ‘বলী’

প্রবাস ডেস্ক   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডায় মুক্তি পেল বাংলাদেশি সিনেমা ‘বলী’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার কাহিনীকে উপজীব্য করে নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র ‘বলী (দ্যা রেসলার) মুক্তি পেয়েছে। শনিবার কানাডার স্থানীয় সময় দেশটির মূলধারার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়।

মিসিসাওগার সেন্ট্রাল পার্কওয়ে সিনেমা হলে প্রথম দিনের শোতে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির দর্শকরাও সিনেমাটি উপভোগ করেন। পুরো এক সপ্তাহ এই হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।

২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার বিজয়ী ‘বলী’ সিনেমাটি বাংলাদেশের মুক্তি পাওয়ার আগেই কানাডায় প্রদর্শিত হচ্ছে। এ প্রসঙ্গে সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানান, ‘সিনেমাটি কানাডায় সীমিত পরিসরে মুক্তি দেওয়া হয়েছে। দর্শকরা সিনেমাটি সপ্তাহ ধরে দেখতে পাবেন। বাংলাদেশের সেন্সর বোর্ডেও এটি জমা দেওয়া হয়েছে। সেন্সর পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে মুক্তি পাবে। তবে সিনেমাটি নিয়ে আরও বড় পরিসরে মুক্তির চিন্তা রয়েছে।’

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

মিসিসাওগার সেন্ট্রাল পার্কওয়ে সিনেমাহলে প্রথম দিনের প্রদর্শনীতে নির্মাতা পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন। সিনেমা শেষে দর্শকরা পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে অভিব্যক্তি শেয়ার করেন।

‘বলী’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এবং প্রশংসায় তাদের ধন্যবাদ জানান পরিচালক নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম