শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমিরাতে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ

প্রবাস ডেস্ক   |   শনিবার, ০৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমিরাতে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অনিয়মিত ও বৈধ কাগজপত্র বিহীন অভিবাসীদের বৈধ হওয়া ও জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অভিবাসীরা এই সুযোগ নিতে পারবেন। পরবর্তী দুই মাস পর্যন্ত এই সেবা চলমান থাকবে।

শুক্রবার (২ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এই সুযোগ গ্রহণ করতে মেয়াদোর্ত্তীণ পাসপোর্টধারীদের দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির ফেডারেল অথরিটি সিটিজেনশিপ কাস্টম অ্যান্ড পার্ট সিকিউরিটি’র (আইসিপি) বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করে। সেখানে জানানো হয়, আমিরাতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। এতে তারা নতুন স্পন্সর (নিয়োগকর্তা) খুঁজে বৈধ হতে পারবেন। অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন।

কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, এটি অবৈধ প্রবাসীদের জন্য বড় সুযোগ। যেসকল প্রবাসী বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে গেছেন, কোনো কারণে ভিসার মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে, দেশে যেতে পারেননি; তারা সাধারণ ক্ষমার আওতায় বৈধ হতে পারবেন। এ ছাড়া ভিসার মেয়াদোর্ত্তীণ প্রবাসীরা জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরে যেতে পারবেন। এক্ষেত্রে মেয়াদোর্ত্তীণ পাসপোর্টধারীদের দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন করে নিতে বলেন এই কর্মকর্তা। পাশাপাশি দালালের দ্বারস্থ না হওয়া ও গুজবে কান না দিতে অনুরোধ করেন তিনি।

২০১৮ সালে দেশটিতে সাধারণ ক্ষমা চলাকালে বৈধতার জন্য আবেদন করে পাসপোর্ট পেয়েছিলেন প্রায় ৪৫ হাজার বাংলাদেশি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম