শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকার সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের সংগঠন

প্রবাস ডেস্ক   |   রবিবার, ০৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকার সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের সংগঠন

রাজধানী ঢাকার বেইলি রোডে গ্রীন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দরিদ্র পরিবারগুলোর সহায়তা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তার প্রদানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া-ভিত্তিক মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ শেয়ার বিডি’।

স্থানীয় সময় শনিবার (২ মার্চ) এ ঘোষণার কথা জানান ‘লাভ শেয়ার বিডি’ কর্মকর্তা জাকির চৌধুরী।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে আগুনে পুড়ে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যু, ২৫ জন আহত হওয়ার ঘটনায় লাভ শেয়ার বিডি গভীর শোক প্রকাশ করেছে। একই সাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

সংগঠনের অপর এক কর্মকর্তা জাহিদ খান জানান, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রবাসী বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত লাভ শেয়ার বিডি ১৯৯০ সাল থেকে মানবাধিকার রক্ষা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, এবং হতদরিদ্রদের সহায়তায় কাজ করে আসছে। ঢাকার বেইলি রোড ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনার পাশাপাশি তারা নিহতদের দরিদ্র পরিবারের প্রতি সহায়তা এবং আহত দরিদ্রদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা করেন। তাদের বাংলাদেশের প্রতিনিধিরা নিহতদের গ্রামের বাড়িতে এবং হাসপাতালে সহায়তার অর্থ পৌঁছে দেবেন বলে কর্মকর্তারা উল্লেখ করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম