শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে সড়কে প্রাণ গেল আরেক বাংলাদেশির

প্রবাস ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৩৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে সড়কে প্রাণ গেল আরেক বাংলাদেশির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরেকজন বাংলাদেশি। স্থানীয় সময় বুধবার সকাল ৮টার দিকে সাইফুদ্দিন আহমেদ ওরফে মন্টু (৫২) নামে এক প্রবাসী বাংলাদেশি নিউইয়র্কের উত্তর কলোনি ইয়ুথ বেসবল কমপ্লেক্সের কাছে ওল্ড লাউডন রোডে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তার গাড়ির। এতে সাইফুদ্দিন মন্টু ঘটনাস্থলেই নিহত হন। এর আগে ১০ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাংলাদেশি দম্পতি সাথী আহম্মেদ (৪৫)ও তাঁর স্বামী হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২)।

সাইফুদ্দিন আহমেদের বাড়ি ময়মসিংহের ফুলপুরে। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের আলবানির কাছে কলোনি এলাকায় স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার স্থানীয় লাথামের আল-হিদায়া সেন্টারে জানাজা শেষে ক্যাসেলটন-অন-হাডসনের ক্যাপিটাল ডিস্ট্রিক্টের মুসলিম কবরস্থান তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, সাইফুদ্দিন আহমেদ গাড়িটি উত্তরমুখী চালাচ্ছিলেন। মধ্যমা অতিক্রম করে গাড়িটি দক্ষিণমুখী লেনে গেলে আরেকটি গাড়িকে আঘাত করে। দুর্ঘটনার পর সাইফুদ্দিন আহমেদের গাড়িটি রাস্তার পাশে একটি খাদে পড়ে। এতে তিনি গাড়িতে আটকা পড়েন। অপর গাড়ির ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় আলবানি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

পুলিশ কর্মকর্তারা বলছেন, বোগট ও ল্যাথাম ফায়ার ডিপার্টমেন্ট দুর্ঘটনার পর সহায়তার জন্য ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধ করে দেয়। কলোনি ইএমএস জানায়, সাইফুদ্দিন আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ বলছে, এই দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে হচ্ছে গতি বা প্রতিবন্ধকতা। সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত লাউডন রোড উভয় দিকেই বন্ধ ছিল। নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল কনজারভেশন ঘটনাস্থলে গ্যাসোলিনের ছিটা পরিষ্কার করেছেন বলে জানায় পুলিশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম