শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাবিতে বড় পর্দায় খেলা দেখতে পারবেন না বহিরাগতরা

বাংলাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাবিতে বড় পর্দায় খেলা দেখতে পারবেন না বহিরাগতরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় বহিরাগতরা ফুটবল বিশ্বকাপ দেখতে যেতে পারবেন না। শুধু বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ক্যাম্পাসে গিয়ে খেলা দেখতে পারবেন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য বড় পর্দায় ২০২২ সালের বিশ্বকাপের খেলা দেখার আয়োজন করা হয়েছে। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন, আর পরিবেশ বিঘ্নিত হয়।

এ অবস্থায় শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে খেলা না দেখার আহ্বান জানানো হলো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম