শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরকান্দায় পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরকান্দায় পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর বাজারে পাইকারি পেয়াজের আড়তে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জরিমানা করা ব্যবসায়ীদের মধ্যে বাজারের রাজিব বাণিজ্যলয়ের রাজিব হোসেনকে ২ হাজার, মেসার্স হাজী ট্রেডার্সের আলমগীরকে ৫ হাজার ও মাহবুব ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক ঘোষসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম