শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত গণমিছিলে অংশ নিতে রাজধানীর কমলাপুরে জড়ো হচ্ছেন বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুর আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হবে।

‘সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনরায় গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার এবং গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার একদফা দাবিতে’ এ গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে।

মিছিলটি কমলাপুর থেকে পীরজঙ্গী মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বেলা দেড়টা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়ছে। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আসছেন দলে দলে। এসময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে গণমিছিল প্রাঙ্গণ মুখরিত করে তুলেন তারা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম