শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ড্রোন বোট কী

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড্রোন বোট কী

ড্রোন বোট বা ড্রোন শিপ (ইউএসভি) হলো এমন এক ধরনের নৌকা কিংবা জাহাজ, যা কোন মানুষের সাহায্য ছাড়াই জলের ওপরে চলে। কোন কোন ইউএসভি জলের নিচেও কাজ করে। রিমোট কন্ট্রোল দিয়ে এদের নিয়ন্ত্রণ করা হয়।

কোন কোন ইউএসভি সম্পূর্ণভাবে ‘অটোনমাস’ অর্থাৎ নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে। এদের বলা হয় ‘অটোনমাস সারফেস ভেহিকেল’ এসএসভি। খবর বিবিসির

তবে হামলা চালানোর জন্য না হলেও ইউএসভির ব্যবহার শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগ থেকেই। সে সময় রিমোট-কন্ট্রোল ইউএসভি ব্যবহার করে মার্কিন নৌবাহিনী মাইন অপসারণ করেছিল।

ইউএসভি ব্যবহারের সুবিধেগুলো হলো- সামরিক সংঘর্ষের সময় এগুলো ব্যবহার করলে সৈন্য মারা যাওয়ার ঝুঁকি থাকে না।

নৌবাহিনীর বিশাল জাহাজগুলোর তুলনায় এগুলো তৈরি করতে খরচ পড়ে খুবই কম।

এর অনেক বেসামরিক ব্যবহারও রয়েছে। যেমন: বাণিজ্যিক শিপিং, পরিবেশ ও জলবায়ু পর্যবেক্ষণ, সমুদ্রতল ম্যাপিং, যাত্রী পারাপার, এবং সেতু কিংবা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নজরদারির জন্য ইউএসভি ব্যবহার করা যায়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম