শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

জননিরাপত্তা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (২১ নভেম্বর) এসএমপির পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন মধ্যরাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

এ সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

জননিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে এ নির্দেশনা জারি করেছে পুলিশ। মহানগরবাসীকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম