শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় কাদার নিচে লুকানো বিদেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় কাদার নিচে লুকানো বিদেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৯ (সাবেক র‌্যাব)।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে কাদায় লুকানো অবস্থায় এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা।

এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লিডবল শটগান কার্তুজ এবং একটি ৭.৬২ মিমি চায়না রাইফেলের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম