শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হরমুজ প্রণালীর কাছে ইরানের হামলা, ডুবল দুই জাহাজ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালীর কাছে ইরানের হামলা, ডুবল দুই জাহাজ

হরমুজ প্রণালীর কাছে পৃথক দুটি ঘটনায় হামলার শিকার হয়ে ডুবে গেছে দুটি কনটেইনার ও পণ্যবাহী জাহাজ। এর মধ্যে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ জিএফএস প্রাইডে হামলার পর আগুন ধরে যায়। পরে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় জাহাজটির ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি ঘটনায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজও ডুবে গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রচেষ্টা ব্যাহত করতে তেহরান হরমুজ প্রণালীতে হামলার মাত্রা বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে সাম্প্রতিক হামলাগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক শত্রুপক্ষ সামরিক কার্যক্রম পরিচালনা, গুপ্তচরবৃত্তি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আগাম হামলা কিংবা নির্বাচনের আগে সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এমন পরিস্থিতি ইসরায়েলের জন্য মোটেও সুবিধাজনক নয়। তবে ইরানের হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম