নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং NRBC Bank PLC-এর আয়োজনে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে Entrepreneurship Development Program। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক জ্ঞানের উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। এবারের প্রশিক্ষণে কিশোরগঞ্জের ২৬ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্যোগ, ব্যবসায়িক পরিকল্পনা এবং শেখার আগ্রহ মূল্যায়নের অভিজ্ঞতা ছিল অনুপ্রেরণাদায়ক। এ ধরনের প্রশিক্ষণ নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NRBC Bank PLC-এর কিশোরগঞ্জ শাখার সম্মানিত FAVP ও শাখা ব্যবস্থাপক এবং প্রোগ্রামের সমন্বয়ক এ.টি.এম. মাসুদুল হক, Jamuna Bank PLC-এর কিশোরগঞ্জ শাখার সম্মানিত FAVP ও Manager Operations সাইফুল ইসলাম মাসুম এবং NRBC Bank PLC-এর ময়মনসিংহ শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক মো. আলামিন।
অনুষ্ঠানে তাঁদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটানো প্রশিক্ষণ কর্মসূচিটিকে আরও স্মরণীয় করে তোলে।
আয়োজকদের বিশ্বাস, নতুন উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশ নেওয়া সব নতুন উদ্যোক্তার জন্য জানানো হয়েছে আন্তরিক শুভকামনা।